গুগল স্টেডিয়াতে এলো পাবজি

২৯ এপ্রিল, ২০২০ ২২:৫৮  
প্লেয়ার আননোওন’স ব্যাটেলগ্রাউন্ডস (পাবজি) মোবাইল গেমটি বিনামূ্ল্যের গেম হলেও, পিসি সংস্করণটি পেতে অর্থ খরচ করতে হয় গেমারদের। গেমটি এবার যুক্ত হয়েছে গুগলের সাবস্ক্রিপশন-নির্ভর গেম সেবা স্টেডিয়ায়। ফলে এখন থেকে গেমটি বিনামূল্যেই খেলতে পারবেন স্টেডিয়া প্রো সদস্যরা। সঙ্গে নতুন কোল্ড ফ্রন্ট সিজন পাসও ফ্রি পাবেন তারা। এদিকে সামনে স্টেডিয়া প্ল্যাটফর্মে যুক্ত হতে যাচ্ছে- স্টার ওয়ারস জেডাই: ফলেন অর্ডার, ম্যাডেন এনএফএল এবং ফিফা। এর মধ্যে স্টার ওয়ারস জেডাই: ফলেন অর্ডার শরতে, আর ম্যাডেন এনএফএল ও ফিফা আনবে শীতে। গেমগুলো আনতে ইলেকট্রনিক আর্টসের (ইএ) সঙ্গে জোট বাঁধছে গুগল। অপরদিকে নতুন ‘ক্লিক টু প্লে’ ফিচার যোগ করতে যাচ্ছে স্টেডিয়াতে। ওই ফিচারটির বদৌলতে কোনো গেম লিংকে ক্লিক করেই গেমার তৎক্ষণাত খেলতে পারবেন গেমটি।